তাহিরপুর প্রতিনিধি:

০৮ মার্চ, ২০২২ ২০:১৪

তাহিরপুরে নতুন ইউপি চেয়ারম্যানদের বরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নব নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপজেলা পরিষদের পক্ষ থেকে বরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত