সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০২২ ২১:৩৬

ইউসেপ সিলেট রিজিয়নে নারী দিবস উদযাপন

ইউসেপ সিলেট রিজিয়নের তিনটি স্কুলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। র‌্যালি, আলোচনাসভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
 
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় মঙ্গলবার (৮ মার্চ) ইউসেপ সিলেট রিজিয়নের আওতাধীন ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল, কিক ইউসেপ সোলায়মান চৌধূরী বালুচর টেকনিক্যাল স্কুল, ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউটে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৃথক আলোচনাসভায় বক্তারা বলেন, পরিবারের পারস্পারিক সহযোগিতার মাধ্যমেই নারীরা সফলতা অর্জন করতে পারে। দেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণআন্দোলন-সংগ্রামে আমাদের নারীদের ভ‚মিকা আছে। তাই দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনেও নারীদের সামনের সারিতে নেতৃত্ব দিতে হবে। সমাজের অর্ধেক অংশ নারী সমাজকে বাদ দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির দেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক তুলসী রানি সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. শিরীন আক্তার। এতে সভাপতিত্ব করেন ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টিভিইটি ইন্সটিটিউট প্রধান প্রবীর কুমার পাল।

অনুষ্ঠান আলোচনাসভা শেষে প্রতিষ্ঠানটির ৫৮৭জন শিক্ষার্থীর অংশ গ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ইন্সটিটিউটের শিক্ষক মন্ডলিও উপস্থিত ছিলেন।

নতুন প্রজন্মকে লিঙ্গ সমতাও নারীর ক্ষমতায়নে অনুপ্রাণিত করার লক্ষ্যে স্কুলগুলোতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত