তাহিরপুর প্রতিনিধি:

১০ মার্চ, ২০২২ ২১:২০

তাহিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নরেন্দ্র নারায়ণ বৈশাখ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিয়াকত আলী প্রমুখ।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আপনার মন্তব্য

আলোচিত