১২ মার্চ, ২০২২ ২১:৪৬
গ্রামাঞ্চলের মানুষের আদি উৎসবগুলোর মধ্যে একটি হচ্ছে পলো দিয়ে মাছ ধরা। যা আবহমানকাল ধরে মানুষ এই উৎসবটি পালন করে আসছে। এই উৎসবের উদ্দেশ্য হলো এই মৌসুমে মানুষকে মাছ ধরতে উজ্জীবিত করা। তাই প্রতি বছর এই সময় এলেই দল বেঁধে লোকজন বিলের মধ্যে পলো হাতে ঝাঁপিয়ে পড়েন মাছ ধরতে। আর এতে শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। তবে স্থান ভেদে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এই উৎসবটি পালন করা হয়।
শনিবার (১২ই মার্চ) দুপুর ১১ থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর-বালিপাড়া গ্রামের (ভাড়ার ডুয়ারে) বিলে পলো দিয়ে চলে মাছ ধরার উৎসব হয়।
এ সময় উপজেলার বালিপাড়া,হরিপুর, শিকার খাঁ, চান্দঘাট সহ সহ বেশ কয়েকটি গ্রামের ছেলে-বুড়োসহ শত শত মানুষ উপস্থিত হন। এসময় কারও হাতে পলো, পেলাইন জাল, উড়াল জাল, লাঠি জাল, হাত জাল (ঠেলা জাল) নিয়ে ছুটে আসেন ভাড়ার ডুয়ার বিলের পাড়ে। তারা মনের আনন্দে মাছ শিকার করেন। শোল, বোয়াল মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে বেশ খুশি তারা।
আপনার মন্তব্য