বড়লেখা প্রতিনিধি:

১২ মার্চ, ২০২২ ২২:৪৬

বড়লেখায় দুই চিকিৎসককে সংবর্ধনা

মৌলভীবাজারের বড়লেখায় ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সদ্য যোগদানকৃত ডা. ইমরান হোসেইন ও ডা. অন্তরা রায় পূজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ মার্চ) বিকেলে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে পি সি মডেল গ্রুপ-২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা এই সংবর্ধনার আয়োজন করে।

এতে সংবর্ধিত অতিথি ডা. ইমরান হোসেইন ও ডা. অন্তরা রায় পূজা ছাড়াও বক্তব্য দেন বড়লেখা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবির হোসেন, আইনজীবী আশফাক আহমদ অনিক, ব্যাংকার কামরুজ্জামান রাসেল, ব্যবসায়ী সুজিত দেবনাথ, ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাস, বড়লেখা উপজেলা ই-সেন্টারের পরিচালক রাসেল আহমদ, প্রবাসী জাকির হোসেন রাজু, মামুনুর রশীদ, ইমন বৈদ্য, নাসির আহমদ, ফয়ছল আহমদ, ব্যবসায়ী জুনেদ আহমদ, জাকির হোসেন, নাহিদ আহমদ, তানিন আহমদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত