নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

১৩ মার্চ, ২০২২ ১৯:৫৬

শ্রীমঙ্গলে ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উন্নয়ন সহযোগী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে৷

রোববার (১৩ মার্চ) সকালে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়৷

চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে ও এডুকোর সহযোগিতায় বাস্তবায়নাধীন 'আলোয় আলো' প্রকল্পের উপকারভোগী এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়নাধীন 'রাস' প্রকল্পের উপকারভোগীদের শ্রীমঙ্গলের ৮ নম্বর কালীঘাট ইউনিয়ন পরিষদে আলোচনা সভা, নারী নির্যাতন নিরোধক গণ সাক্ষর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার এবং শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্য সাইলেন্সের আলোয় আলো প্রকল্পের কোর্ডিনেটর এবং অফিস ইন-চার্জ চাঁদনী রায়।

সভাপতির বক্তব্যে প্রানেশ গোয়ালা অত্র এলাকার নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ব্রেকিং দ্য সাইলেন্সের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা শেষে উপকারভোগী কিশোর ও যুব দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, উন্নয়ন সহযোগী সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স ২০১৪ সাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে নারী ও শিশুদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত