হবিগঞ্জ প্রতিনিধি

১৪ মার্চ, ২০২২ ১১:৪৬

বাহুবলে গণমাধ্যমকর্মীকে মারধর, হাইওয়ে পুলিশের ৪ সদস্য প্রত্যাহার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংবাদকর্মীকে মারধরের ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, কবির ও মামুন।

গতকাল রোববার সন্ধ্যায় হাইওয়ে পুলিশের পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহার করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার (১১ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার লোহাখলা এলাকায় একটি ইজিবাইককে আটক করে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন টহলরত পুলিশ সদস্যরা। বিষয়টি স্থানীয় সংবাদ কর্মী ছাদিকুর রহমান মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এসআই হাসান আলীসহ টহলরত পুলিশ সদস্যরা তাকে মারধর করেন।

বিষয়টি বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এরপর রোববার সন্ধ্যায় অভিযুক্ত চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত