১৭ মার্চ, ২০২২ ০০:৩৯
জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছেন তাদের প্রত্যাশা পুরনে এবং সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে আমাদের কাজ করা প্রয়োজন। বুধবার (১৬ মার্চ) সকাল ১১টায় নিজপাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে এসব কথা বলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
তিনি আরো বলেন, একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধশালী নিজপাট ইউনিয়ন বিনির্মানে সকল কে উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তিনি নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল সদস্যদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল- বশিরুল ইসলাম।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, সদ্য বিদায়ী (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ।
পবিত্র কোরাআন তেলায়ত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান, গীতাপাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিও মোহন দেবনাথ।
শপথ বাক্য পাঠ করেন নিজপাট ইউনিয়নের সংরক্ষিত আসেনর সদস্য রেহেনা বেগম, খালিদা বেগম,কাজলী রানী বিশ্বাস, মনছুর আহমদ,ফখরুল ইসলাম, হুমায়ুন কবির খান, মাসুক আহমদ, মামুনুর রশিদ,সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া ও শফিকুল হক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
আপনার মন্তব্য