জগন্নাথপুর প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২ ২১:৫১

জগন্নাথপুরে চলন্ত অটোরিকশায় আগুন

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ আগুন লেগেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও নামক এলাকায় সিএনজি অটোরিকশার ইঞ্জিনের দু'টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

হেলিপ্যাড সিএনজি স্ট্যান্ডের চেয়ারম্যান মিন্টু মিয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসকে কল করা হলে ঘটনাস্থলে তাঁরা আধা ঘন্টা পর আসেন। এর মধ্যে আমার স্ট্যান্ডের গাড়ি চালকরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক এবং ৫ যাত্রীদের কোনো ক্ষতি না হলেও গাড়িটি সম্পন্ন আগুনে পোড়ে গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সহকারি ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে। পরে আমরা চলে আসি।

আপনার মন্তব্য

আলোচিত