১৭ মার্চ, ২০২২ ২২:১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সুনামগঞ্জের তাহিরপুরে শিশু সমাবেশ, আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দোলা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার, ওসি তদন্ত সোহেল রানা, বীর মুক্তিযোদ্বা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, খাদ্য গোদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুবলীগের আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, যুবলীগ সদস্য নেতা নাজমুল হুদা সংগ্রাম, সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্ণারে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ হয়। এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ গ্রহণ করেছে। মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবিরসহ অন্যান্যরা।
আপনার মন্তব্য