জুড়ী প্রতিনিধি

১৭ মার্চ, ২০২২ ২২:৫৫

জুড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস দিবস পালন

"বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার" এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস জাতীয় দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ)সকালে উপজেলা প্রশাসন  আয়োজিত উ এক আলোচনা সভা  ও র্যালী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলাউদ্দিন  পরিচালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রতন কুমার অধিকারী, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশি, বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ চন্দ্র মন্টু, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা,অফিসার ইনচার্জ  সঞ্জয় চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম  উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ,  উপজেলা প্রকৌশলী আবদুল মতিন, প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা: হাসিন আহমদ চৌধুরী, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ  জহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম  প্রমুখ।

অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে ও জুড়ী ল্যাব এইড ও ডায়াগনস্টিকের সার্বিক সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপ চেকিং এর ব্যবস্থা করা হয়েছে হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউপি সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, হাজী গিয়াস সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজি, ল্যাব এইড এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আল আমিন তালুকদকর,সাইফ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত