সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০২২ ২৩:০৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের লিফলেট বিতরণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ছাত্রদলের পক্ষ থেকে সিলেট নগরীর কোর্টপয়েন্ট লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) বিকাল চারটার সময় ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ  এই লিফলেট বিতরণ করেন।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বন্দরবাজার, লালবাজার, করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে এই লিফলেটগুলো বিতরণ করেন। লিফলেটে বিএনপির শাসনামলের দ্রব্যমূলের সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের পার্থক্য তুলে ধরা হয়।

লিফলেট বিতরণের পূর্বে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, 'বর্তমান সরকারদলীয় লোকজনের লুটপাট, অনিয়ম, দুর্নীতির কারনে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে মানুষ মুক্তি চায়। তিনি  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র মুক্তি ও সুচিকিৎসার দাবি করে বলেন, শুধু মাত্র বেগম খালেদা জিয়া নয় সারা দেশের জনগণ বন্দি অবস্থায় রয়েছে।'

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর শাখার সদরুল ইসলাম লোকমান, খায়রুল ইসলাম দোয়েল, মো. আব্দুল্লাহ, আজহার আলী অনিক, সহসাধারণ সম্পাদক আবুল হোসেন, রনি চৌধুরী, সুমন আহমদ, এম এ সামাদ, সহদপ্তর জয়নাল আবেদীন রাহেল, সহসাংগঠনিক সম্পাদক আবুল কালাম, আশিকুর রহমান তারেক, জুবায়ের আহমদ, ২৭ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নকীব খান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত