১৭ মার্চ, ২০২২ ২৩:১৩
তাহিরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তাহিরপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সদর পশ্চিম বাজার থেকে আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা, শ্রমিক লীগ যুগ্ম আহ্বায়ক কবিন্দ্র চন্দ, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আকসান হাবিব, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামল বর্মন, উপজেলা মৎস্যজী বীলীগ সহ সভাপতি একরামুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সহ সভাপতি জাহিদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আল মামুন, রকিব রহমান প্রমুখ।
আপনার মন্তব্য