মাধবপুর প্রতিনিধি

১৯ মার্চ, ২০২২ ২১:০৮

মাধবপুরে গাঁজাসহ দুই ভাই আটক

হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার  রাতে চৈতন্যপুর এলাকা থেকে বিজিবি ৩ কেজি গাঁজা সহ ২ কারবারি কে আটক করে।

আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত মুরতুজ আলীর ছেলে জামাল মিয়া (৪০) ও তার ভাই একলাছ মিয়া (৩২)।

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ওইদিন রাতে মনতলা বিওপির হাবিলদার ইব্রাহিমের নেতৃত্বে একদল বিজিবি সদস্য টহল পরিচালনা করার সময় চৈতন্যপুর এলাকা থেকে ২ ব্যাক্তি কে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা সাড়ে ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত