কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

২০ মার্চ, ২০২২ ০০:২৭

কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর চিলাডহর স্কুল মাঠে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের ইন্তাজ আলী, খলিলুর রহমান, ইব্রাহিম আলী। আহত তিন জন ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের স্বজন স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু ইউনিয়নের সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এনিয়ে আমিসহ আরও ৮ জন সদস্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছি। সেই জন্য চেয়ারম্যান সাজ্জাদুর রহমান বাগজুর গ্রামে একটি বিচারে এসে আমাকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে দেখতে পেয়ে আমার ছোট ভাই চেয়ারম্যানের উপর আঘাত করে। সাথে সাথেই আমি আমার ভাইকে শাসন করে বাড়িতে পাঠিয়ে দেই ও চেয়ারম্যান সাহেবের কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি ক্ষমা চাই। এই ঘটনার জন্য সঠিক বিচার করা হবে বলে উনাকে মেডিকেলে পাঠানো হয়। এর কিছুক্ষণ পরেই চেয়ারম্যান আত্মীয় স্বজন সিরাজ মিয়া (৫০), বদরুল ইসলাম (৩২), জুবায়ের (২৭), আশিক মিয়া (৪৫), সাইফুর রহমান (৩২), বদরুল চলম (৩০), তোফায়েল আহমেদ (২৭), আলম উদ্দিন (৩২), মহিবুর রহমান (৪০) সহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা করে।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাডহর স্কুলে বিচার চলাকালীন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষে মারামারি ঘটনা ঘটেছে। এতে কয়েক জন আহত হয়েছেন। ঘটনার সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ এসে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইছাকলস ইউনিয়নে দুই পক্ষের হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়েই থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত