২০ মার্চ, ২০২২ ২০:৩৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না’র (৩৫) ৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধব কর্মসুচি পালন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় পৌর পয়েন্টে ‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিহতের স্বামী সৌদি প্রবাসী ছুরুক মিয়া, ছেলে সাইদ আহমদ ও নিহতের স্বজন, জনপ্রতিনিধিসহ জগন্নাপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‘ফেয়ার ফেইস জগন্নাথপুর’ এর সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পরিচালনায় মানববন্ধব চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, কাউন্সিলর কামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন, ফেয়ার ফেইজের এম শামিম আহমদ।
বক্তারা বলেন, আলোচিত জ্যোৎস্না হত্যাকাণ্ড জগন্নাথপুরবাসীকে নাড়িয়ে দিয়েছে। লোমহর্ষক এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।
নিহতের স্বামী সৌদিপ্রবাসী ছরুক মিয়া জানান, হত্যাকাণ্ডে সংবাদ পেয়ে আমি বাকরুদ্ধ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন সৌদিতে ছিলাম। সন্তানদের পাশে দাঁড়াতে প্রবাস থেকে ছুটে এসেছি। আমার সাজানো সংসার ঘাতকের ছোবলে তছনছ হয়ে গেছে। আমি আমার স্ত্রী হত্যাকারীদের ফাঁসি চাই।
আপনার মন্তব্য