২৭ মার্চ, ২০২২ ০০:৫০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে জুড়ী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান।
দিনের শুরুতে জুড়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ,জাতীয়তাবাদী দল, জাতীয়পার্টি,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকিন হোসাইন, উপজেলা যুবলীগ,ছাত্রলীগ সহ সর্বস্তরের মানুষ।
সকাল ৮ টার সময় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার আলাউদ্দিন ও সুজাউদ্দৌলার পরিচালনায় পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী, সাবেক উপ সচিব বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ,সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক, যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ,পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা,যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, ফান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুর রহমান,
জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন রশীদ রাজি, ফয়সল আহমদ সহ বিভিন্ন কলেজ, বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষকগণ।
আপনার মন্তব্য