বিশ্বনাথ প্রতিনিধি

২৭ মার্চ, ২০২২ ০৯:৪৫

বিশ্বনাথে ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’র খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০০ পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিশ্বনাথের ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’।

শনিবার (২৬ মার্চ) দুপুরে মোহাম্মদপুর জামে মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি রসুন, ১ কেজি আদা, ১ কেজি খেজুর, ৫০০ গ্রাম মরিচ, ৫০০ গ্রাম ধনিয়া, ৫০০ গ্রাম হলুদ, ২০০ গ্রাম চা-পাতা, পাঁচফোড়ন ও ট্যাংসহ ২ হাজার ৫০০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহ ফারুক আহমদ ও প্রধান বক্তার বক্তব্য দেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ।

‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’ বাংলাদেশ শাখার সভাপতি আসাদুজ্জামান নূর আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদীয় মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মোহাম্মদপুর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী নোয়াব আলী, শিক্ষানুরাগী হাফিজ খলিলুর রহমান, মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন বাহুবলী, ‘দেশ-বিদেশ মোহাম্মদপুর গ্রুপ’ বাংলাদেশ কমিটির সিনিয়র সহসভাপতি এসএইচ সেলিম, সহসভাপতি মো. সেলিম মিয়া ও উপদেষ্টা কমিটির সদস্য নাজিম উদ্দিন রাহিন।

এরআগে শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মুনসুর আলম, মোতাওয়াল্লি হাজী ছুরত আলী, ফারুক মিয়া, গিয়াস মিয়া, সিরাজ আলী, ছুরাব আলী, নিয়াজুল ইসলাম, সংগঠনের, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সহ-কোষাধ্যক্ষ নেছার আলী, প্রচার সম্পাদক রাজন আহমদ, উপদেষ্টা কমিটির সদস্য মুজিবুর রহমান মঞ্জু, জুয়েল আহমদ, লোকমান মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত