২৭ মার্চ, ২০২২ ২২:৪৫
রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবআজারের জুড়ীর বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা অফিস।
২৭ মার্চ জুড়ীর কামিনীগঞ্জ বাজার ও ভবানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো আল আমিন।
উক্ত তদারকি অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান এবং খেজুরের পাইকারি আড়তে পাকা ভাউচার সংগ্রহ এবং প্রদানে অনিহা পরিলক্ষিত হওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করা, রড সিমেন্টের প্রতিষ্ঠানে পাকা ভাউচার সংগ্রহ না করা, অতিরিক্ত দামে পণ্যে গুলো বিক্রয় করা, চাউলের আড়তে সঠিক নিয়মে পাকা ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত লতিফ এন্ড সন্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলহাজ্ব এম এ নূর ষ্টোরকে ৫ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত সুমি মসলা ষ্টোরকে ১ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মামুন খাদ্য ভান্ডারকে ৮ হাজার টাকা, মেসার্স সজল খাদ্য ভান্ডারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আপনার মন্তব্য