তাহিরপুর প্রতিনিধি:

২৮ মার্চ, ২০২২ ১৯:৩৬

তাহিরপুরে গ্রাম পুলিশের উপর হামলা

সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশ মোহাম্মদ খোকন মিয়ার ওপর হামলা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার স্বজনরা সাবেক ইউপি সদস্য নবী হোসেনকে ভোট না দেওয়ার জেরে তার লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ

গুরুত্বর আহত অবস্থায় খোকন মিয়াকে তার পরিবারের লোকজন ও তাহিরপুর থানা পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

রোববার সকাল সাড়ে দশটায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

এঘটনায় তাহিরপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান, আহতের ছোট ভাই আনোয়ার হোসেন।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আত্নীয় স্বজনরা নবী হোসেনের পক্ষে নির্বাচন না করার কারণে দীর্ঘদিন ধরে আমাদের ওপর ক্ষোভ ছিল। আজ সকালে আমার ভাইকে একা পেয়ে রসুলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নবী হোসেনের বাড়ির সামনে আসা মাত্রই নবী হোসেনসহ তার ভাই, ভাতিজারা ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমরা এর বিচার চাই।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, এবিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত