ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:

২৯ মার্চ, ২০২২ ২৩:৪৮

ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির নেতাদের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সহ সভাপতি আব্দুর রহমান লিমন, শেখ মিজানুর রহমান স্বপন, বাবু আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দীন আহমেদ রাজু, আব্দুল্লাহ আল সায়মন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ রাজন, দপ্তর সম্পাদক উজ্জ্বল চন্দ্র।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল হক এমাদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ।

আপনার মন্তব্য

আলোচিত