০১ এপ্রিল, ২০২২ ১৬:০৪
হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
মন্দির কমিটি সূত্রে পাওয়া খবরে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কোনো এক সময় বাসুদেব মন্দিরে দরজা ভেঙে চোর প্রবেশ করে ২টা পিতলের মূর্তি, ২টা স্বর্ণের তুলসীপাতা, ২টা বড় ঘন্টাসহ নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) মোঃ আলী আশরাফ। তিনি বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই চুরির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
আপনার মন্তব্য