০২ এপ্রিল, ২০২২ ২১:১৪
সুনামগঞ্জের জগন্নাথপুরে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের হতদরিদ্র ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস ও বই বিতরণ করা হয়েছে।
পৌর এলাকার কেশবপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত কস্তর আলী ও মহুরা আলী এডুকেশন ফাষ্ট ফাউন্ডেশনের উদ্যাগে এগুলো বিতরণ করেন।
এ উপলক্ষে শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক সভা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে ও শিক্ষক সুলতানা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, শিক্ষক রইছ উদ্দিন, হারেছ মিয়া, হুমায়ুন কবির, কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আবু হানিফা, ট্রাস্টের সদস্য মনির মিয়া, আবুল হাসনাত আমির, সুহেল আহমেদ, সেলিম মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য