মাধবপুর প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২২ ১৯:০৯

মাধবপুরে আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

হবিগঞ্জের মাধবপুরে আওয়ামীলীগের কমিটির অনুমোদ দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অুনষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ১ নং ধর্মঘর ইউনিনে আওয়ামীলীগের কমিটিকে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারনন সম্পাদক মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলার আওয়লীগের সিনিয়র সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সম্পাদক মোঃ রফিক মিয়া, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুর হাই মাস্টার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল হক, নজরুল ইসলাম রাজা, মোঃ মুখলেছুর রহমান, শাহিজুর ইসলাম, আব্দুর রশিদ, মোকলেছুর রহমান,  ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সেক্রেটারী সবুজ মিয়া প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গোপনে পকেট কমিটি গঠন করায় কুখ্যাত ডাকাত, মাদক ব্যবসায়ী এমনকি জামাত পরিবারের সদস্যও স্থান পেয়েছে আওয়ামীলীগের কমিটিতে। যা অত্যান্ত কলঙ্ক জনক।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান জানান, ইউনিয়ন কমিটির সভাপতি ফারুক আহম্মেদ ফারুল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী নির্বাচন করা তাকে বহিস্কার করা হয়েছে। সাংগঠনিক বিধি মোতাবেক সভাপতি বহিস্কার হওয়ায় ওই কমিটির সিনিয়র সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব দিয়ে অনুমোদন কর হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত