সিলেটটুডে ডেস্ক:

০৭ এপ্রিল, ২০২২ ২১:৫৩

শিক্ষক হৃদয় মন্ডলের মুক্তির দাবিতে পিজিএসের মানববন্ধন

বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে পিজিএস বাংলাদেশ সিলেট জেলা।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পজিটিভ জেনারেশন অব সোসাইটির (পিজিএস) সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম কৃষণ, তামান্না, সুমনা, আল-আমিন, হাফিজ, ফাদাউরসহ প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত