নিজস্ব প্রতিবেদক:

১৪ এপ্রিল, ২০২২ ২০:৪৮

চুনারুঘাটে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল আজিজ (২৬)। আজিজ বাহুবল থানার ইজ্জতপুর এলাকার মৃত ওয়াছ উল্লাহর ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার চুনারুঘাট থানার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা গ্রামে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত