নিজস্ব প্রতিবেদক:

১৫ এপ্রিল, ২০২২ ২০:৫৩

ওসমানীনগরে ৫১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সিলেটের ওসমানীনগরে অভিযান চালিয়ে র‌্যাব ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে- আতাবুর রহমান (২৭) ও মাহিদুল ইসলাম (২০)। তাদের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় ওসমানীনগর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত