১৭ এপ্রিল, ২০২২ ০০:১৩
বিএনপি'র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপি'র সাবেক সভাপতি এম. ইলিয়াস আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার, ছাত্রনেতা জুনেদ আহমদ ও আনসার আলী সহ নিখোঁজ নেতা-কর্মীদের সন্ধানের দাবিতে রোববার সভা করবে মহানগর বিএনপি।
রোববার বেলা আড়াইটায় জিন্দাবাজারের ব্লু-ওয়াটারাস্থ ইমজা'র হল রুমে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সিলেট মহানগর বিএনপি-র প্রতিবাদ কর্মসূচী পালিত হবে।
এ কর্মসূচীকে সর্বাত্মক সফল করে তোলার জন্য মহানগর বিএনপি ও তার অন্তর্গত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
আপনার মন্তব্য