১৮ এপ্রিল, ২০২২ ২০:৫৫
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এম ইলিয়াস আলী জাতীয় ও আন্তর্জাতিক মহলে টিপাইমুখ বিরোধী প্রচারণা করেছিলেন। তাই, আওয়ামী লীগ সরকার তার প্রভুদের খুশি করতেই ইলিয়াস আলীকে গুম করেছে।
এছাড়া সিলেটের তরুণ প্রজন্মকে নেতৃত্বশূন্য করতে ইফতেখার হোসেন দিনারকে গুম করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার বিকেলে নগরীর একটি কনভেনশন হলে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব মন্তব্য করেন দলটির যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, এক দুর্বৃত্ত দানব ক্ষমতায় আছে। শেখ হাসিনার ছাত্রলীগের কাছে মায়ের দুধের শিশুও নিরাপদ নয়। তাই এই 'দানবকে' পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ইফতার পূর্ব সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আপনার মন্তব্য