কুলাউড়া প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৩

কুলাউড়ায় প্রবাসী হত্যা মামলার আসামী গ্রেফতার

 প্রবাসী মজলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত অন্যতম পলাতক আসামী শহীদ (৪৮) কে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।সে উপজেলার বরমচাল ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত কমরু উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএস আই মইন উদ্দিনের নেতৃত্বে শনিবার ভোরে সিলেটের শাহপরান থানার সহযোগিতায় নীপবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০৫ সালে ফুটবল খেলাকে কেন্দ্র করে বরমচাল ইউপির আলীনগর গ্রামের সাইম উল্লাহর ছেলে প্রবাসী মজলু উল্লাহকে শহিদ গংরা হত্যা করে।

শহিদ ওই হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. মতিয়ার রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত