১২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৪৮
দিনাজপুরের কাহারোল ইসকন মন্দিরে বোমা হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে সুনামগঞ্জ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পালন করে।
এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পূজা উৎযাপন পরিষদের সভাপতি নিপ্রেশ তালুকদার নানু। ইসকনের জেলা সভাপতি রাজেশ রাম দাস, কালাচাদ জিউর মন্দিরের সভাপদি এড. স্বপন কুমার দাস, শিক্ষাবিদ ও কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি চিত্তরঞ্জন দাস।
বক্তারা বলেন, আমরা এদশের নাগরিক হিসেবে শান্তিতে বসবাস করতে চাই। দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত ভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালানোয় আমরা উদ্বিগ্ন। অবিলম্বে এসব নাশকতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান তারা।
আপনার মন্তব্য