১২ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৬
সিলেটের জৈন্তাপুরে ৩দিন থেকে পলক কুমার রাউৎ নামে এক এস.এস.সি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ নিয়ে নিখোঁজ পরীক্ষার্থীর পিতা জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জিডি সূত্রে জানা যায়- গত ১০ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল অনুমান ৪টায় চারিকাটা মাধ্যমিক বিদ্যালয় থেকে ফেরার পথে মোবাইল ফোনে অসুস্ততার কথা বলে ঔষধ কিনার জন্য জৈন্তাপুর উপজেলার সারীঘাট বাজারে আসে। সারীঘাট হতে মোবাইল ফোনে টমটম যোগে বাড়ী ফেরার কথা মাকে জানায় পলক কুমার রাউৎ (১৫)। কিন্তু রাত ৮টা পর্যন্ত বাড়ী ফিরেনি পলক। নিকত্ময়ীরা পলককে সম্ভাব্য সকল স্থানে খোঁজতে শুরু করেন কিন্তু পলকের কোন সন্ধান পাওয়া যায়নী এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোন (০১৮৬২৯৭৫০৫৩) বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে পলকের পিতা পান্না লাল রাউৎ জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেন যার নং-৩৯৩, তারিখঃ ১১-১২-২০১৫ইংরেজী। হারানোর সময় পলক কুমার রাউৎতের পরনে ছিল বেগুনী রংয়ের ট্রাউজার এবং নীল রংয়ের গেঞ্জি। তাঁর গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিম্ন উল্লেখিত নম্নরে যোগাযোগ করতে তার পরিবার অনুরোধ করেছেন।
পান্না লাল রাউৎ, মোবাইল: ০১৭০৯৪৫৩৩০৩, মো. আব্দুল কাদির, মোবাইল: ০১৭১৪-৭৭০১৮০।
আপনার মন্তব্য