১২ ডিসেম্বর, ২০১৫ ১৬:০৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮ ঘটিকায় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন প্রাঙ্গণে এই কর্মসূচিতে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ শাহ জালাল, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি দত্ত, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরুল হুদা, সিলেট বিভাগের সাবেক উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. হরিপদ রায়।
প্রধান অতিথি ড. আতিউর রহমান বলেন, আমাদের সীমাহীন লোভের কারণে আমরা বন্যপ্রাণীর প্রতি সুবিচার করতে পারি না। অনেকেই বনের গাছ কেটে বন্যপ্রাণীদের খাবার নষ্ট করে থাকি। যার ফলে বন্যপ্রাণী বনে থাকতে পারে না। বন উজাড় হয়ে যায়।
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খানকে অনুরোধ করে বলেন আপনাদের জন্য সীমান্ত নামে একটি ব্যাংক করে দিচ্ছি। আপনারাও এই বন্যপ্রাণী ফাউন্ডেশনকে সহায়তা করবেন।
এসময় ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের অর্থায়নের নির্মিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি অফিসের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি প্রায় শতাধিক শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।
আপনার মন্তব্য