২২ এপ্রিল, ২০২২ ১৭:৪৮
হবিগঞ্জের চুনারুঘাটে ময়না রিকমন (২৮) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাটিয়াজুরী ইউ/পির পুরাণ টিলা নামে চা- বাগান এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়না রিকমন ওই চা-বাগান এলাকার দিলীপ রিকমনের স্ত্রী। এর সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।
তিনি বলেন, পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
আপনার মন্তব্য