২৩ এপ্রিল, ২০২২ ১৯:৩৯
‘সঠিক পুষ্টিতে, সুস্থ জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুনের সভাপতিত্বে ও ডা. রোকন উদ্দিন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশ্রাব আলী তাপস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রহম আলী, আওয়ামী লীগ নেতা সুকোমল রায় প্রমুখ। এতে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমামগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য