১২ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪১
সিলেট জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
দ্বি-বার্র্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দিন চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন চৌধুরী শাহের উদ্দিন মাহমুদ ও জাকারিয়া খাঁন শাহীন।
উক্ত নির্বাচনে সভাপতি পদে মেহেদী কাবুল (৪১ ভোট) ও সাধারণ সম্পাদক পদে গোলাম মৌলা চৌধুরী ইমু (৪৪ ভোট) জয়লাভ করেন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক সাজনূর ১৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে বোরহান উদ্দিন ১৬ ভোট পান।
এছাড়া সহ-সভাপতি পদে মোঃ মুকিদ মিয়া, সহ সাধারণ সম্পাদক পদে রিমন আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ বাবলু মিয়া, কোষাধ্যক্ষ পদে মোঃ তোহাব আহমদ সেতু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে নিজামুল হক হামিদী ও কার্যকরী সদস্য পদে মোঃ সেলিম মিয়া জয়লাভ করেন।
আপনার মন্তব্য