বানিয়াচং প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২ ২২:২৮

বানিয়াচংয়ে ১৫০ টি স্বপ্নের ঘর উদ্বোধনের অপেক্ষায়

বানিয়াচংয়ে উদ্বোধনের অপেক্ষায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেণীর পরিবারকে জমি-গৃহ প্রদান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত তৃতীয় পর্যায়ের ১৫০টি স্বপ্নের ঘর।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন। জমিসহ আধা-পাকা ঘর পেয়ে খুশি ভূমিহীন গৃহহীন পরিবারগুলো। উপজেলার ৩নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শুটকি বাঁধ আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া পরিবারগুলো জানান, তারা কোন দিন ভাবেননি মাথা গোঁজার মতো নিজেদের একটি ঠিকানা হবে। আজ আমরা অসহায় পরিবারগুলো প্রধানমন্ত্রীর  দেওয়া ঘরে থাকবো আর আমাদের কোন কষ্ট নেই। আগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে এসব ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার নির্মাণাধীন ঘরগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। সেই ঘরগুলোই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। তৃতীয় ধাপে উপজেলা জুড়ে ১৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। নির্মিত ১৫০টি ঘর এখন উদ্বোধনের অপেক্ষায়। নির্মিত ঘরগুলো বাথরুম, গোসলখানা, বারান্দাসহ ২ কক্ষ বিশিষ্ট প্রতিটি আধা-পাকা ঘরের নির্মাণ ব্যয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, অক্লান্ত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ করে উপকার ভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরগুলোতে বসবাস করছেন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মানুষ। ঘর পেয়ে খুব খুশি উপকার ভোগীরা। তৃতীয় ধাপেও নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো এখন উদ্বোধনের অপেক্ষায়। প্রধানমন্ত্রী আগামী ২৬ এপ্রিল নির্মিত ঘরগুলো উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে আমরা উপকারভোগীদের জমির কবুলত রেজিঃসহ নির্মিত ঘরগুলো হস্তান্তর করব।

আপনার মন্তব্য

আলোচিত