কমলগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২২ ১৪:৪২

কমলগঞ্জে বালুর অবৈধ উত্তোলন, ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর এলাকায় ধলাই নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এই অর্থদণ্ড ও বালু পরিবহণে ব্যবহৃত ২টি ট্রাক জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় অর্থদণ্ড আদায় করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার। এসময় দুইজনকে পৃথক পৃথক ৫০ হাজার ও ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার মোবাইল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১ লক্ষ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত