জৈন্তাপুর প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২২ ১৪:৪৮

জৈন্তাপুরে যানজট নিরসন ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের রাস্তায় যানজট নিরসন এবং ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২ টা থেকে তিনি জৈন্তাপুর স্টেশন বাজার ও উপজেলা রোড এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময়ে চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বাজার এলাকায় যানজটের মূল কারণ হল রাস্তার দুই পাশে পথচারীদের চলাচলের জায়গায় অবৈধভাবে দখল করে বিভিন্ন রকমের ব্যবসা পরিচালনা করা। অবৈধ ভাবে রাস্তার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে  সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে দুর্ভোগে পড়তে হয়।

তিনি অনুরোধ করেন ব্যাটারি চালিত টমটম অটোরিকশা, নির্ধারিত স্থানে পার্কিং করতে  এবং ফুটপাতের রাস্তা দখল করে দোকান  না বসিয়ে বাজারের ভেতরের  জায়গায় ব্যবসা করতে বলেন। তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা  সুন্দর ও যানজট মুক্ত জৈন্তাপুর গড়তে চাই।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর বাজার সমিতির সভাপতি সুলেমান আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত