বড়লেখা প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:১৬

বড়লেখা ও জুড়ীতে ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১০১ পরিবারে বিদ্যুৎ সংযোগ

জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ীতে পৃথক অনুষ্ঠানে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১০১ পরিবারের বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন।
১২ ডিসেম্বর শনিবার জুড়ী উপজেলার কাশিনগর, জালালপুর ও ১১ ডিসেম্বর শুক্রবার বড়লেখা উপজেলার হিনাইনগর গ্রামে বিদ্যুতায়নের পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি।

জুড়ী : শনিবার বিদ্যুতায়নের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিরুল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন প্রমুখ।

বড়লেখা : শুক্রবার বিদ্যুতায়নের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত