২৭ এপ্রিল, ২০২২ ০০:৪৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন ঘর পেয়েছেন আন্দিউড়া, চৌমুহনী এবং বাঘাসুরা ইউনিয়নের ৭০ ভূমিহীন ও গৃহহীন দরিদ্র পরিবার। আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে এই ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে এসব ভূমিহীনদের হাতে জমির কাগজ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবর রহমান সোহাগ, বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীদাম দাস গুপ্ত, আন্দিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক প্রমুখ।
পরে চৌমুহনী ইউনিয়নের বরুড়া বাজার মাঠে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ১৭টি ঘর উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। এসময় চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন, সমর সাহা, চৌমুহনী ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক সানাউল হক শামীম, জাকির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম আরিফ ও স্থানীয় মুরব্বিগন উপস্থিত ছিল।
আপনার মন্তব্য