চুনারুঘাট প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২২ ১৮:৩০

চুনারুঘাটে চা শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে হীরামনি মাল(৩৫) নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার  দাঁড়াগাঁও চা- বাগান এলাকার পুরান টিলার ধোপাপাড়ার এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হীরামনি মাল(৩৫) ওই এলাকার ভানু মালের স্ত্রী।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ  বলেন, নিহত হীরামনি ধোপাছড়া  এলাকায় গোসলে যায়। সেখানে অনেক খোঁজাখুজি করে না পাওয়ায় থানা পুলিশ ও  ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছে হীরামনিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।  শুক্রবার সকালে তার মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত