০২ মে, ২০২২ ০৮:২৮
সিলেট নগরের বন্দরবাজার এলাকার হকার্স মার্কেটে ভয়বহ আগুন লেগেছে। সোমবার ভোররাত সাড়ে ৩ টার দিকে আগুন লাগে। সকাল ৭ টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। এখনও মার্কেট থেকে ধোয়া উড়ছে।
আগুনে ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি তারা। আগুনে ১৫ থেকে ২০ টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন সকাল ৭ টা ৪০ মিনিটে বলেন, আগুন নিয়ন্ত্রনে আমাদের ১০ টি ইউনিট কাজ করছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রনে। আরও নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য