নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২ ২২:৫৩

সিলেটে করোনা টিকার ৩য় ডোজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

 
অনিবার্য কারণে রোববার থেকে পরবর্তী ঘোষনার আগ পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে কোভিড-১৯ টিকারর ৩য় ডোজ প্রদান বন্ধ থাকবে। তবে, বন্দরবাজারস্থ নগর ভবনে স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে সিনোভ্যাক ও সিনোফার্ম টিকা দান কার্যক্রম যথা নিয়মে চলমান থাকবে।

শনিবার সিসিকের স্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রসঙ্গত, কোভিড-১৯ ভ্যাকসিনের টিকার সনদ সংক্রান্ত যেকোন প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত