০৭ মে, ২০২২ ২৩:০০
আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সৈদ্যরটুলা মহল্লায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। গত শুক্রবার (৬ মে) রাত ৯টার পর বানিয়াচং থানার এসআই সন্তোষ চৌধুরী বাদি হয়ে উভয় পক্ষের ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪ থেকে ৫শ জনকে আাসামি করে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করেছেন।
সংঘর্ষের ঘটনায় গত দুই দিনে অভিযান চালিয়ে উভয় পক্ষের ৩৮ জনকে আটক করে বানিয়াচং থানা পুলিশ। গত শুক্রবার বিকেলেই এই মামলায় আসামি দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান,সংঘর্ষ থামাতে গিয়ে আমাদের ৯ থেকে ১০ জন পুলিশ সদস্য আহত হয় এই ঘটনায় উভয় পক্ষের লোকদের আসামি করে বানিয়াচং থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আটককৃতদের আসামি দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার সদরের ২নং ইউনিয়নের সৈদ্যরটুলা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ শতাধিক আহত হয়।
আপনার মন্তব্য