বড়লেখা প্রতিনিধি:

০৭ মে, ২০২২ ২৩:০২

বড়লেখায় উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) দুপুরে বড়লেখা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সম্মেলন হয়।

এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদীচী বড়লেখা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন।

সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু, উদীচী মৌলভীবাজার জেলা কমিটির সহ সভাপতি বিকুল চক্রবর্ত্তী, বড়লেখা উপজেলা শাখার দ্বিতীয় দ্বি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আব্দুল আহাদ, কমরেড ধনঞ্জয় দে, উদীচীর উপদেষ্টা গীতেষ দাস বিষু, কার্যকরি সদস্য হানিফ পারভেজ, সঞ্জু দাস প্রমুখ।

পরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে উদীচী শিল্পীগোষ্ঠি বড়লেখা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত