০৭ মে, ২০২২ ২৩:৩২
হবিগঞ্জের মাধবপুরে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন ।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক মো. কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির নেতা মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, ডা. আহমেদুর রহমান আব্দাল, অ্যাডভোকেট কামালউদ্দিন সেলিম, আব্বাসউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ সভাপহি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, মাসুকুর রহমান মাসুক, লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, বিএনপির নেতা কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আফজাল পাঠান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, অ্যাডভোকেট আয়েশা আক্তার, সুমন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ, উপজেলা যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফেজ, ছাত্রদলের আহ্বায়ক মো. মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন প্রমুখ।
পরে কাউন্সিলরের মাধ্যমে আব্দুল আজিজকে সভাপতি, গোলাপ খানকে সিনিয়র সহ সভাপতি, মো. আলাউদ্দিন আল রনিকে সাধারণ সম্পাদক, লুৎফুর রহমান খাঁনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী ফিরোজকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি গঠন করা হয়।
আপনার মন্তব্য