জগন্নাথপুর প্রতিনিধি:

১১ মে, ২০২২ ২২:৩৯

জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ গ্রামের মৃত সইদ উল্লার ছেলে আব্দুল হান্নান ধনাই মিয়া (৮২), তার ছেলে আবুল হোসেন আবু (৪৪) ও আব্দুল আলীম (২৬)। অপর আরেকটি মামলায় চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের ছইফুল উল্লার ছেলে কালু মিয়া (৪৪), তার ভাই ফজলু মিয়া (৩১), একই গ্রামের আফজাল উল্লা আবজলের ছেলে সেলিম মিয়া (৪৩) ও তার ভাই নিজাম মিয়া (৩৯)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তাররা পৃথক দুটি ননজিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

আপনার মন্তব্য

আলোচিত