১৪ ডিসেম্বর, ২০১৫ ০১:৪৭
সিলেট নগরীরর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আলোকচিত্রী আফজাল হোসেনের একক আলোক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে সোমবার।
সিলেট ফটোগ্রাফীক সোসাইটি আয়োজিত হটষ্পট এবং সম্মিলিত নাট্য পরিষদের সহযোগিতায় এ প্রদর্শনী বুধবার শেষ হবে। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
প্রদর্শণী সম্পর্কে আফজাল হোসেন বলেন, দর্শকদের সঙ্গে ছবির যোগাযোগ ঘটিয়ে প্রকৃতির আরো কাছাকাছি নিয়ে যাওয়াই আমার প্রচেষ্টা। প্রদর্শনীতে দেশের বিভিন্নপ্রান্তে তোলা ৭০টি ছবির প্রদর্শন করা হবে।
আপনার মন্তব্য