১৬ মে, ২০২২ ২০:৪০
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের আয়োজনে মাদক জঙ্গিবাদ বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন বিরোধী আইনশৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
পৌরসভার বিট পুলিশিং কর্মকর্তা এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের পরিচালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, ব্যবসায়ী হাজী সাজিদুর রহমান, কাউন্সিলর শফিকুল ইসলাম, কামাল হোসেন, আলাল হোসেন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য